
ব্যাটসম্যান সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে বাংলাদেশ দলের ম্যানেজমেন্টের। লাল বলের ক্রিকেটে সর্বশেষ সেঞ্চুরি করেছেন সাত বছর আগে। সেঞ্চুরি না পেলেও এরপর কার্যকর কিছু ইনিংস খেলেছেন। তবে বেশ কিছুদিন ধরে সেটাও পারছেন না সাকিব।
সাম্প্রতিক সময়ে টেস্টে বড় ইনিংস বলতে গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৭ রান। এরপর গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং সর্বশেষ পাকিস্তান সফরের দুই টেস্টেও ব্যাটিংটা মনমতো হয়নি এই বাঁহাতির। তবে ভারত সফরে অধিনায়ক নাজমুল হোসেন সাকিবকে অলরাউন্ডার রূপেই দেখতে চান।
টেস্টে রান না পাওয়া সাকিব সারের হয়ে ইংলিশ কাউন্টিতে একটি ম্যাচ খেলতে পাকিস্তান থেকে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের টন্টনে। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট, প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। তবে ব্যাট হাতে ব্যর্থ হন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ১২ রানে আউটের পর দ্বিতীয় ইনিংসে কোনো রানই পাননি।
.jpg?rect=147%2C0%2C1317%2C878&auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=128&dpr=1.0)
নাজমুল যদিও সাকিবের প্রস্তুতিতে সন্তুষ্ট, ‘আগে যা প্রত্যাশা করতাম, তা–ই করছি। প্রস্তুতি ওনার (সাকিবের) ভালোই হয়েছে, বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে ওনার। এই সিরিজে আশা করি ভালো করবেন।
Comments
Post a Comment